ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

রাজধানীতে চলন্ত বাসে ছাত্রীকে নিপীড়নের অভিযোগে চালক আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  2:11 PM

news image

ছবি : সংগৃহীত


রাজধানীতে চলন্ত বাসে এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগে চালককে গ্রেফতার করেছে পুলিশ। বিকাশ পরিবহনের ওই বাস চালক মো. মাহবুবুর রহমানকে বুধবার রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।  বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. কুদরত-ই-খুদা বলেছেন, চালকের সহকারীকেও তারা গ্রেফতারের চেষ্টা করছেন। এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় থাকা ওই শিক্ষার্থীর বাসা ঢাকার আজিমপুর এলাকায়। ২৪ জুলাই রাতে ধানমণ্ডি থেকে বাসায় যাওয়ার পথে বাসের ভেতর নিপীড়নের শিকার হন তিনি।

পরে তিনি ফেসবুকে ঘটনাটি প্রকাশ করেন। কুদরত-ই-খুদা বলেন, বিষয়টি নজরে এলে পুলিশ ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। পরে লালবাগ থানায় মেয়েটির বাবা একটি মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে বাস চালক মাহবুবুরকে গ্রেফতার করে। কুদরত-ই-খুদা বলেন, ওই ছাত্রী সেদিন রাত পৌনে ৯টার দিকে ধানমণ্ডি থেকে আজিমপুরে যাওয়ার জন্য বিকাশ পরিবহনের বাসে ওঠেন। বাসে উঠে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। একপর্যায়ে তিনি অনুভব করেন, তার শরীরে কেউ হাত দিয়েছে। এরপর তাকিয়ে দেখেন, বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাস চালকের সহকারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম