ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

রাজধানীতে গণপরিবহনে ভাড়া নিয়ে বাসে বাসে তর্ক-বিতর্ক

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  11:07 AM

news image

গণপরিবহনে সরকারের বেধে দেয়া ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। সরকারের নির্দেশনার নূন্যতম কোনো কিছুই মানা হচ্ছে না বলেও জানান তারা। এদিকে, গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হলেও এখনও অনেক গাড়িতে ভাড়ার তালিকা নেই। সেসব গাড়িতে ভাড়া নিয়ে গণপরিবহনগুলোতে যাত্রী ও হেলপারদের মধ্যে হচ্ছে তর্ক-বির্তক। যাত্রীরা জানান, সরকার ঘোষিত নির্ধারিত ভাড়া দিতে চাইলেও নেয়া হচ্ছে না। সবকিছুর দাম বৃদ্ধি পেলেও বেতন বৃদ্ধি না পাওয়ায় পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় সবকিছু বিবেচনা করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনরায় বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান তাদের। হেলপার ও চালকদের দাবি, পরিবহন মালিকদের নির্দেশনা মতো ভাড়া নেয়া হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গত শনিবার গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়। তারপর থেকেই ভাড়া নিয়ে গণপরিবহনে চলছে নৈরাজ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম