ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কাল থেকে হাটে পশু কেনাবেচা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  3:56 PM

news image

রাজধানীতে আগামীকাল বুধবার (৬ জুলাই) থেকে শুরু হচ্ছে কুরবানির পশুর হাট। এরইমধ্যে স্থায়ী ২টি ও অস্থায়ী ১৮টি হাটে গবাদি পশুতে ভরে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা আসলেও, হাটে ক্রেতা উপস্থিতি অনেকটাই কম। বিক্রেতা ও পাইকাররা বলছেন, হাটে অধিকাংশ গরু চলে এসেছে। কয়েক দিনের মধ্যে আরও আসবে। তবে ক্রেতার আগমন খুবই কম। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে এখনও বিক্রি শুরু হয়নি। আশা করছি,

কয়েক দিনের মধ্যে ক্রেতা বাড়বে। বাজারে যেসব ক্রেতা আসছেন, অভিযোগ তুলছেন উচ্চ মূল্যের। যদিও বিক্রেতাদের দাবি, গো খাদ্যের দাম বৃদ্ধির কারণেই বেড়েছে গরুর দাম। তারা জানান, ৫০ কেজির এক বস্তা ধানের কুড়া গত বছর ৪৫০ টাকা ছিল। এবার তা ৮০০ টাকা হয়েছে। ১১০০ টাকা দামের ২০ কেজির এক প্যাকেট ভুট্টার ভুসির দাম এখন ১৭০০ টাকা। ঈদের দুইদিন আগে বিকিকিনি জমজমাট হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের।গাবতলী হাট কর্তৃপক্ষ জানায়, কুরবানির পশুর হাট এখন গরু-ছাগলে ভরপুর। আশা করছি, দুই-এক দিনের মধ্যে হাট জমবে। বুধবার থেকে হাটের কার্যক্রম পুরোদমে চালু হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম