ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারী বৃষ্টিতে গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ সিলেটে ৯ মামলা, আওয়ামী লীগের ১৫০ জন আসামি যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত নেই, সম্পর্ক অবনতির দায় লন্ডনের: মস্কো আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৫,  2:02 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ঢাকায় এসেছিল। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় জড়ো হচ্ছেন— এমন তথ্য পাওয়ার পর পুলিশ ও ডিবি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। গত কয়েক দিনে দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই তালিকায় উপজেলা পর্যায়ের সাবেক পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম