ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

রাজধানীতে কার্গো লিফটের চাপায় প্রাণ গেল গাড়িচালকের

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৫,  11:05 AM

news image

রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায় কার্গো লিফটের চাপায় এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। মৃত ওই গাড়ি চালকের নাম আকবর হোসেন।  বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শেওড়াপাড়া শামীম স্বরণীর বিপরীত পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। আকবর ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামের কৃষক মো. আব্দুল হাইয়ের ছেলে। বর্তমান শেওড়াপাড়া মাদবর পুকুরপাড় এলাকায় থাকতেন তিনি। আকবর হোসেনের বড় ভাই আশরাফুল বলেন, রাতে কার্গো লিফটে গাড়ি উঠানোর সময় লিফটের ভেতর চাপায় নিচে পড়ে  গুরুতর আহত হয় আকবর। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম