ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে এসির কম্প্রেসার বিস্ফোরণে আহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  7:42 PM

news image

রাজধানীর পল্টনে একটি ব্যাংকে এসি সার্ভিসিংয়ের সময় কম্প্রেসার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সমিত মিত্র (২৬) ও ইসলাম হোসেন (৪৫)। অপরজন হলেন অপর একটি প্রতিষ্ঠিনের আইটি সেক্টরের কর্মী মো. হাফিজুর রহমান (২৮)। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনি কণ্ঠ হাওলাদার জানান, তাদের প্রতিষ্ঠানটি মিরপুর ১২ নম্বর সেকশনে। এসি সার্ভিসিংয়ের জন্য সমিত এবং ইসলাম গিয়েছিলেন পল্টনে একটি ব্যাংকে। সেখানে এসির কাজ করার সময় কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। সেখান থেকে তাদের প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সমিতের মুখমণ্ডল, হাতসহ সমস্ত শরীরে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর। এছাড়া ইসলামের কপালে ও হাতে, আর হাফিজুরের পেটে জখম রয়েছে। তাদের শঙ্কামুক্ত বলা যায়। এসির কমপ্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তাদের কাছ থেকে জানা গেছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম