ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

রাজধানীতে আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  10:26 AM

news image

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস করা একজন নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) রাতে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে ওই চিকিৎসকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন জান্নাতুল ও রেজাউল নামে দুই জন। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া খবরের প্রেক্ষিতে হোটেলের ৪ তলার ৩০৫ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, স্বামী পরিচয় দেওয়া সেই ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত আমরা তার অবস্থান সম্পর্কে জানতে পারবো বলে আশা করি। এছাড়া হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম