ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৩,  4:35 PM

news image

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে আল মামুন ওরফে আরাফাত (১৮) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আরাফাত পিরোজপুর জেলার ইন্দুরখানি উপজেলার প্রত্যাশী গ্রামের আল-আমিনের ছেলে। বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানা পুলিশ কমলাপুরের জসিম উদ্দিন রোডের মাথায় সালিমার নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে। হোটেলটির ষষ্ঠ তলার ছাদে কর্মচারীদের ব্যবহৃত বাথরুমে ঝুলছিল মামুনের মরদেহ। মৃতের চাচা মো. ইয়াসিন বলেন, আল মামুন গত ৮/১০ দিন যাবত কমলাপুরস্থ সালিমার রেস্টুরেন্ট এন্ড আবাসিক হোটেলে কাজ করতো। বুধবার রাতে হোটেল থেকে আমাকে জানানো হয়- মামুন ওয়াসরুমে  গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়েছে। সংবাদ শুনে হোটেলে যাই, এরপরে মতিঝিল থানার পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মামুন ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কোনও কারন আমরা দেখছি না। শুনেছি, সেখানে সে বয়ের কাজ করতো বাবুর্চির সাথে তার তর্কাতর্কি হয়েছিল। এখন পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে প্রকৃত কারন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম