সংবাদ শিরোনাম
রাজধানীতে অভিযান, মাদকসহ গ্রেফতার ৩৮
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৩, 10:50 AM
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৩, 10:50 AM
রাজধানীতে অভিযান, মাদকসহ গ্রেফতার ৩৮
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৫১৭ পিস ইয়াবা, ২০৮.৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল ফেন্সিডিল ও ৬০ লিটার দেশি মদ জব্দ করা হয়। সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।
সম্পর্কিত