ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

রাজধানীতে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  12:14 PM

news image

রাজধানীর পূর্ব জুরাইনে স্কুলে যাওয়ার সময় অটোরিকশাচাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় ফাইজা সরকার (৭) নামে আরেক শিশু আহত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক শিশু মারিয়াকে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। মারিয়ার মামা সবুজ মিয়া বলেন, আমার ভাগ্নি কদমতলী জুরাইন আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। সকালে স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ফাইজারের মা আফসানা সরকার জানান, সকালে তিনি তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। মারিয়াও তাদের সঙ্গে  স্কুলে যাচ্ছিল। আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা এসে তাদের চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মারিয়ার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম