ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:48 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম জানান, রাত আনুমানিক এগারোটার দিকে ধনিয়া কলেজের সামনের রাস্তা হেঁটে পার হচ্ছিলেন ওই যুবক। তখন কোনও এক যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, কোন গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম