ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রাঙ্গাবালী ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জনকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২২,  11:03 AM

news image

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূঁইয়া (২৯) নামের দুই সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ব্যক্তিরা জানান, সোমবার (১৬ মে) সকাল আনুমানিক ৯টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অভাবের তাড়নায় আত্মহননের পথ বেছে নেয় শাকিল। নিহত শাকিল ওই গ্রামের আনোয়ার ভূঁইয়ার ছেলে। তিনি সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তার উপার্জনেই চলতো বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ছয় সদস্যের সংসার।

একমাত্র উপার্জনকারী শাকিলকে হারিয়ে শোকে বার বার মূর্ছা যাচ্ছে পরিবার। শাকিলের পরিবার জানায়, এক মাস আগে ধারদেনা করে নিজেদের বসবাসের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ কাজ শুরু করে শাকিল। এতে ৭০ হাজার টাকার মত দেনা হয়। তাই এই দেনার টাকা কিভাবে পরিশোধ করবে, এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছিল তার। তাদের ধারণা, অভাবের তাড়না সইতে না পেরে শাকিল আত্মহননের পথ বেছে নিয়েছে। সোমবার (১৬ মে) সকালে আজিজ সিকদারের ঘরের সামনে মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূঁইয়ার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। তাদের আহাজারিতে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি জানতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম