ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রাঙামাটি মেডিকেল কলেজের ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৫,  4:56 PM

news image

গেল বছরের ১৬ জুলাই রাঙামাটি মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ছাত্রলীগ নেতাকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে একজনকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে এবং বাকি ৫ জনকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার প্রায় ৭ মাস পর মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর ২৬ জানুয়ারি সাক্ষরিত এক নোটিশে মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আয়াত শরীফকে ২ বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।  সহসাধারণ সম্পাদক ও ৭ম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমাকে কলেজ হোস্টেল থেকে ৩ মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের ইমতিয়াজ হোসেনকে ৩ মাস, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের সৃজন কান্তি দে-কে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও ৯ম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য, একই ব্যাচের আরেক সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মংকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। নোটিশে বলা হয়, ১৬ জুলাই বহিরাগতের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত সংঘাতময় অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ১ ফেব্রুয়ারির মধ্যেই তাদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম