ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

রাঙামাটি-বান্দরবান সড়কে ৩৬ ঘণ্টার হরতাল চলছে

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  4:34 PM

news image

রাজস্থলী উপজেলায় নিখোঁজ ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিনের মুক্তিকে উদ্ধারের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক কমিটির ডাকে রাঙামাটি-কাপ্তাই-রাজস্থলী ও বান্দরবান সড়কে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি পালন করতে মাঠে নামে সচেতন নাগরিক কমিটির নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে হরতাল কর্মসূচী সূচনা করে ওই সংগঠনের নেতাকর্মীরা। হরতালের কারণে রাজস্থলী, বাঙ্গালহালিয়া ও বান্দরবান সড়কে চলাচল করেনি কোন যানবাহন। খোলেনি কোন দোকান পাঠ ব্যবসায়ী প্রতিষ্ঠান। চলাচল করেনি কাপ্তাই ও রাজস্থলী নৌপথে ফেরিও। তবে হরতালের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীও। উল্লেখ্য, রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মৃত মো. মজিবুর রহমানের ছেলে ছিল মো. সালাউদ্দীন। তিনি নিজেও উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। গত ৪ ডিসেম্বর উপজেলা সদর এলাকা ধেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এপর ৫ ডিসেম্বর রাতে তার পরিবার থেকে রাজস্থলী থানায় সাধারণ ডায়েরি করলেও ১৬দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম