ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাঙামাটিতে আসবেন রাষ্ট্রপতি, ৬ দিন বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  8:35 PM

news image

রাঙামাটিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের অবকাশ যাপনে আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত  সাজেক ভ্যালি আসছেন। তার নিরাপত্তাজনিত কারণে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত ৬দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব রিসোর্ট পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে। গত বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।  সে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা তিনি বলেন, 'রাষ্ট্রপতির সাজেকে আগমনের কারণে তার নিরাপত্তা নিয়ে যাতে কোনও সমস্যা দেখা না দেয় সেজন্য প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখছি। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যম'কে বলেন, 'মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন পর্যটকদের ভ্রমণে আসতে আমরা নিষেধ করছি। ১৪ মে' পর যথারীতি আবারও পর্যটকরা বেড়াতে আসতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম