ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রাউজানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২,  12:47 PM

news image

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) সকালে কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরীর দিঘিরপারের মাওলানা আবদুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের মেয়ে জান্নাতুল মাওয়া রিফাত (১৬)। স্থানীয়রা জানান, রোববার রাতে নিজ বসতঘরে ঘুমাতে যায় রিফাত। পরে আজ সোমবার সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে, দরজার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আজ সোমবার এ ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম