ঢাকা ২১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১ ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস ভারতে মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু রাইজিং স্টারস এশিয়া কাপ: নেপালকে ৩০৬ রানে হারাল ভারত কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের পর চলে গেল দেড় বছরের সন্তান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

রাইজিং স্টারস এশিয়া কাপ: নেপালকে ৩০৬ রানে হারাল ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৬,  11:22 AM

news image

তিলাক ভার্মা ও কুমার কুশগ্রার দুর্দান্ত সেঞ্চুরিতে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ে ভারত ‘এ’ দল। জবাবে রান তাড়ায় প্রিন্স যাদব ও হার্শিত রানার বোলিং তোপে রীতিমতো বিধ্বস্ত হয় নেপালের ব্যাটিং লাইনআপ।


দোহায় শুক্রবার এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে নেপালকে কেবল ২৬ রানে গুটিয়ে দিয়েছে ভারত। ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের পুঁজি গড়ে ৩০৬ রানে বিশাল জয় তুলে নিয়েছে তারা।


নেপালের কোনো দলের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই সর্বনিম্ন সংগ্রহ। ২০২৩-২৪ মৌসুমে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৬০ রানে গুটিয়ে গিয়েছিল নেপাল ‘এ’ দল। নেপালের ২৬ রান সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সর্বনিম্ন। এই সংস্করণে ২০ রানের কমে অলআউট হওয়ার নজিরও আছে দুটি দলের। ২০০৭ সালে বারবাডোজের বিপক্ষে ১৮ রান গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।


আর ২০১২ সালে শ্রীলঙ্কার ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় কোল্টস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৯ রানে অলআউট হয়েছিল সারাসেন্স স্পোর্টস ক্লাব।


ওয়ানডেতে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ডটি যৌথভাবে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে এবং ২০২০ সালে নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্র ৩৫ রানে অলআউট হয়। এদিন নেপালের শুরুটা ছিল আশা জাগানিয়া। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে তারা। ৪২ রানে প্রতিপক্ষের তিন উইকেট তুলে নেয় নেপাল।


এরপর ২০৬ রানের জুটি গড়েন তিলাক ও কুশাগ্রা। সপ্তম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে চারটি ছক্কা ও ছয়টি চারে ১১৩ বলে ১০৭ রান করেন অধিনায়ক তিলাক। ১০২ বলে ১১৭ রান করতে পাঁচটি ছক্কা ও ১০টি চার মারেন কুশগ্রা। এই সংস্করণে এটি তার তৃতীয় শতক।


এই দুইজন ছাড়া আর কেউ চল্লিশ রানও করতে পারেননি। শেষ দিকে দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় তারা। বড় লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় বলে উইকেট হারায় নেপাল। 


এরপর যেন চোখের পলকে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলটির হয়ে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউ। পাঁচজন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। অসাধারণ বোলিংয়ে ৫ ওভারে স্রেফ ৬ রান দিয়ে ৫ উইকেট নেন প্রিন্স। যেখানে দুটি ওভার আবার মেডেন। এই সংস্করণে এটি প্রিন্সের সেরা বোলিং। ৬ ওভারে এক মেডেনে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন আরেক পেসার হার্শিত। তিন বল করে একটি উইকেট নেন শাহবাজ আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম