ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রসিক উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া পর্যালােচনা বিষয়ক সভা অনুষ্ঠিত

#

আবুল হোসেন বাবলু

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  11:44 AM

news image

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন এর খসড়া পর্যালােচনা বিষয়ক এক সভা গতকাল মঙ্গলবার রংপুর সিটি কর্পােরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পােরেশনের মেয়র মােঃ মােস্তাফিজার রহমান মােস্তফা। এ সময় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পােরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মােঃ মাহামুদুর রহমান টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মােঃ রুহুল আমীন মিঞা, সচিব মােছাঃ উম্মে  ফাতেমা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মােঃ এমদাদ হােসেন। সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মােঃ নাঈম উল হক, কাউন্সিলর মােঃ নুরুন্নবী ফুলু, রহমতুল্লা বাবলা, ফেরদৌসী বেগম, মালেক নিয়াজ আরজু, মুনতাসীর শামীম লাইকােসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

সভায় উল্লেখ্য যে এই আইন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২ নামে  অভিহিত হইবে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন এর খসড়ার সংক্ষিপ্ত শিরােনাম, প্রয়াগ ও প্রবর্তন এবং ইহা রংপুর সিটি কর্পােরেশনের আওতাধীন এলাকা এবং সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, উক্ত সিটি কর্পােরেশন এলাকা সংলগ্ন যে সকল এলাকা নির্ধারণ করিবে সেই সকল এলাকায় প্রযোজ্য হবে। আইনের প্রাধান্য। আপাতত বলবৎ অন্য কােনাে আইন যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা সরকার যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ থেকে এই আইন কার্যকর হবে। সভায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, মহাপরিকল্পনা, ভূমি ক্রয়, লিজ, অধিগ্রহণ, উন্নয়ন করেন, তহবিল হিসাবরক্ষন ও কর্মচারী নিয়ােগ ও বিবিধ বিষয়সহ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন এর খসড়া পর্যালােচনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম