ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

রমজান উপলক্ষে বাড়বে না চালের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  8:12 PM

news image

আসন্ন রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাজমানারা খানুম জোর দিয়ে বলেন, রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না বলে তিনি নিশ্চয়তা দিতে পারেন। কারণ হিসেবে তিনি বলন, মার্চে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাই ওই সময় চালের দাম বাড়বে না। তিনি বলেন,

অবস্থা তৈরি হলে খোলা বাজারে চাল বিক্রি আরও বাড়ানো হবে। এছাড়া প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। চাল আমদানি না করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারলে আমরা স্বয়ংসম্পূর্ণ, এটা এস্টাব্লিস্ট হবে বলেও জানান তিনি। ২০ লাখ টনের বেশি খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্য সচিব বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়লেও সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে এটা নিয়ন্ত্রণে চলে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম