ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

রমজানে ৭৬ ভাষায় কোরআনের কপি বিতরণ করবে সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২৩,  1:10 PM

news image

পবিত্র রমজান মাসে কোরআনের ১ মিলিয়ন কপি বিতরণ করবে সৌদি আরব। প্রায় ৭৬টি ভাষায় কোরআনের তরজমা করা কপি বিতরণ করা হবে। সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এর অনুমোদন দিয়েছেন। রোববার (৫ মার্চ) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোরআনের এই কপিগুলো বিভিন্ন ধরনের হবে। কোরআনের কপিগুলো মদিনার কিং ফাহাদ কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় রমজানে ২২টি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কপিগুলো বিতরণ করবে। সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের প্রধান ড. আব্দুল লতিফ আল শায়েখ বলেছেন, সৌদি আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।তিনি আরও বলেন, মন্ত্রণালয় ২২টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ‍যত্নসহকারে কোরআন ও কোরআনের অনুবাদ করা কপিগুলো পৌঁছে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম