ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রমজানে সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয়কেন্দ্র খুললেন পাটমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  4:51 PM

news image

রমজান উপলক্ষে মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সুলভমূল্যে বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের উদ্যোগে রাজধানীর শ্যামলী মাঠের সামনে অস্থায়ী এই বিক্রয় কেন্দ্রে চলছে বেচাবিক্রি। রোববার (১০ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, ক্রেতারা পণ্য কিনতে বেশ ভিড় জমিয়েছে। সুলভমূল্যে সবজি কিনতে আসা একজন ক্রেতা বলেন, বাজার থেকে একটি লাউ কিনতে ৬০-৭০ টাকা লাগত কিন্তু এখানে ৪০ টাকা পেয়েছি। এটা আমাদের জন্য বড় সুযোগ। রাজধানীর শ্যামলী মাঠের সংলগ্ন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাটমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয় কেন্দ্র খোলা হয়। সেখানে সাধারণ মানুষকে সুলভমূল্যে সবজি ও নিত্যপণ্য ক্রয় করতে দেখা যায়। বিক্রয় কেন্দ্রে যা পাবেন বেগুন ৪০টাকা, উস্তা ৭৫ কেজি, শিম ৫০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা কেজি, লাউ ৪০ টাকা পিস, কচুর লতি ৭৫ টাকা কেজি, গাজর ২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, পুঁইশাক ১৫ টাকা, ফুলকপি ২৫ টাকা, লালশাক ১০ টাকা আঁটি, বইতা শাক ১৫ টাকা আঁটি, পালংশাক ১০ টাকা আঁটি, ধনেপাতা ৮০ টাকা কেজি, কাঁচামরিচ ৮০ টাকা কেজি, টমেটো ৩৫ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৪০ টাকা পিচ, কাঁচা পেঁপে ৪০ টাকা। এ ছাড়া পাওয়া যাচ্ছে সয়াবিন তেল পাঁচ লিটার ৭৬৫ টাকা, ২ লিটার ৩১২ টাকা, ডিম ডজন ১২০ টাকা, আদা ১৯০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, খেসারী ডাল ১১২ টাকা, মুগ ডাল ৮৫ টাকা, মুসুরি ডাল ১০৭ টাকা, ছোলা বুট ১০০ টাকা, চিনি ১৪০ টাকা, ভেসন ৯০ টাকা বিক্রি হচ্ছে। এ বাজারে শাক-সবজি ছাড়াও বিভিন্ন ফল-ফলাদিও বিক্রি করা হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম