ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

রমজানে ব্যাংক লেনদেন চলবে ৫ ঘণ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  5:06 PM

news image

রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে। লেনদেনের সময়সীমার পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এই সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে। আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। তার আগে আজ বাংলাদেশ ব্যাংক রোজার সময়কালের জন্য ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম