ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

রমজানে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা অত্যন্ত ঘৃণিত কাজ : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৩,  12:26 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান মাসে অনেকে পণ্যের দাম বাড়াতে চেষ্টা করেন, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রমজান মাস হলো কৃচ্ছতা সাধনের সময়। তাই রোজায় কালোবাজারিরা যাতে নিত্যপণ্যের সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে। তিনি বলেন, মসজিদে জুমার খুতবার সময় আপনারা (ইমাম) কালোবাজারি, মজুতদারি বা খাদ্যে ভেজাল দেওয়া যে ঘৃণিত কাজ, এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করবেন। সরকারপ্রধান বলেন, নিম্নআয়ের মানুষের জন্য আমরা বিশেষ কার্ড করে দিয়েছি। বেশি দামে চাল ক্রয় করে মাত্র ৩০ টাকা কেজি দরে আমরা তাদের দিচ্ছি। রমজান মাসকে সামনে রেখে আমরা আরও এক কোটি মানুষের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করব। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, চাল, তেল, চিনি, ডাল, যা যা দরকার সেগুলো যাতে ন্যায্যমূল্যে কিনতে পারে সে জন্য টিসিবির মাধ্যমে ন্যায্যমূলের কার্ড দিয়ে আমরা এ সহযোগিতা করে যাচ্ছি। বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গার ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, স্বাগত বক্তব্য রাখেন ধর্মবিষয়ক সচিব কাজী এনামুল হাসান (এনডিসি)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম