ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

রমজানে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  11:09 AM

news image

পবিত্র মাহে রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। খবর এএফপির। ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি। ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়। বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। আগামী ১০ কিংবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ওই সময় জেরুজালেমে মুসল্লিদের কীভাবে বিবেচনা করা হবে, তা মূল্যায়ন করছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেন, রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নামাজ আদায়ের জন্য জেরুজালেমে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম