ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

রমজানের শেষ ১০ দিন মসজিদুল হারামে মানতে হবে যেসব নির্দেশনা

#

১১ এপ্রিল, ২০২৩,  1:04 PM

news image

রমজানের শেষ ১০ দিন মসজিদুল হারামে আগত ওমরাপালনকারী ও মুসল্লিদের নিরাপত্তা ও সব ধরনের সুবিধা নিশ্চিত করতে জরুরি দিকনির্দেশনা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মসজিদে হারামে ওমরাহ বা নামাজের জন্য আসার সময় পাবলিক ট্রান্সপোর্ট বাস, ট্রেন স্টেশন, প্রাইভেট কার, ট্যাক্সি, প্রাইভেট পার্কিংয়ের ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহারের নিদের্শনা অনুসরণের কথা বলা হয়েছে। এছাড়াও ওমরাহ পালনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। এর পাশাপাশি মসজিদে হারামের আঙ্গিনায় এবং গেটের কাছাকাছি চলাচল এবং মিডিয়া কাভারেজের ক্ষেত্রে হারামাইন কর্তৃপক্ষের নির্দেশনা মানার কথা বলা হয়েছে। ওমরা পালনকারী ও মুসল্লিদের ভিড় এড়াতে মসজিদ হারামের ভিতরে কয়েকটি জায়গায় নামাজ পড়া থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়। এছাড়াও বায়তুল্লায় আগতদের হারাম শরিফের করিডোর, প্রবেশপথ এবং প্রস্থানের জায়গায় নামাজ না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম