ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৫,  4:47 PM

news image

রফতানিকারকদের দেশীয় বীমা ব্যবহার করে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট শর্ত মেনে পণ্য রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংকগুলোকে স্থানীয় বীমা কোম্পানিগুলো থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কাভারেজ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সার্কুলার অনুযায়ী, এখন দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যুকৃত বৈদেশিক মুদ্রায় বীমা পলিসির ভিত্তিতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রফতানি করা যাবে। রফতানি আয় দেশে প্রত্যবসিত না হলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। এছাড়া, কাঠামো মেনে বীমা কোম্পানিগুলো বৈদেশিক উৎস থেকে পুনর্বীমা কভারেজ নিতে পারে। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলো বীমা কভারেজের ভিত্তিতে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে রপ্তানিকারকদের পোস্ট-শিপমেন্ট অর্থায়ন দেওয়ারও অনুমতি পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম