ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’

রপ্তানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  12:07 PM

news image

রপ্তানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের কূটনীতিতেও এখন থেকে অর্থনীতি গুরুত্ব পাবে বলে আশা করছেন তিনি। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় নারীদের কর্মসংস্থান বাড়ানো ও তাদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করে হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। বাড়িতে ও সমাজে তাদের একটা জায়গা (অবস্থান) তৈরি হবে। নারীদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমি এবার এই ‘২৪ সালে হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন তিনি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারতসহ একাধিক দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। কোভিডকালীন অন্যান্য দেশের তুলনায় দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড অতিমারি চলাকালীন অন্যান্য দেশের মানুষ যেখানে বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেখানে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান ছিল।’ ক্রয়ক্ষমতা বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন,  ‘দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম