ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

রংপুর সিটি নির্বাচনে জামানত হারালেন আ.লীগের মেয়র প্রার্থী ডালিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  7:53 PM

news image

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা (ডালিয়া) জামানাত হারিয়েছেন। তাকে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হতো। অর্থাৎ তাকে অন্তত ৩৪ হাজার ৩৯৩ ভোট পেতে হতো। কিন্তু তিনি পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেনের সই করা ভোটার তালিকা থেকে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬।

এর আগে রসিক নির্বাচনে নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৯২। ওই নির্বাচনে মেয়র পদে অংশ নেন মোট ৯ প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মেয়র নির্বাচিত হন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ সাত প্রার্থী জামানত হারিয়েছেন। জামানত হারনো ব্যক্তিরা হলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা-২২ হাজার ৩০৬ ভোট। বাংলাদেশের কংগ্রেসের আবু রায়হান-১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম -৫ হাজার ৮০৯ ভোট, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল-২ হাজার ৮৬৪ ভোট, স্বতন্ত্র মেহেদী হাসান-২ হাজার ৬৭৯ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান- ৩৩ হাজার ৮৮৩ ভোট ও জাসদের শফিয়ার রহমান-৫ হাজার ১৫৬ ভোট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম