ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২২,  8:59 PM

news image

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন। কমিশন আগেই জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর রংপুরের ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর। প্রার্থিতা বাছাই ১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। রংপুর সিটি নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে পাঁচটি পৌর নির্বাচনেরও তফসিল ঘোষণা করেছে ইসি। পৌরসভাগুলো হচ্ছে রাজশীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। তফসিল অনুযায়ী পৌরসভাগুলোর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে ১ ডিসেম্বর,  প্রার্থিতা বাছাই ৩ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ১০ ডিসেম্বর। একই তফসিলে ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট  ব্যালটে গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম