ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

রংপুর সিটির ভোট উৎসবমুখর হচ্ছে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২২,  7:53 PM

news image

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন বেশ উৎসবমুখর হচ্ছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। এখন পর্যন্ত তেমন কোনও অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবে।’ আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভি মনিটরিংয়ের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী ভোট ভোট দিতে গিয়ে ইভিএম ত্রুটির ব্যাপারে সিইসি বলেন, ‘প্রথমে একটু সমস্যা হয়েছিল এবং তা পরে ঠিক হয়ে যায়। তিনি ভোট দিয়েছেন।’ ইভিএম জটিলতায় অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কয়জন লোক ইভিএম ভোট না দিয়ে চলে গেছেন। ভোট শেষে মূল্যায়ন করা যাবে।’ রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিন জন কমিশনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম