ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডি ডি এল জি'র শান্তিরাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন

#

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  3:18 PM

news image

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডি ডি এল জি(উপ-সচিব) আলিয়া ফেরদৌস জাহান। গত ৭ ফেব্রুয়ারী-২০২৩ ইং বিকাল ৩ টায় তিনি সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবামূলক কার্যাবলীর তথ্যাদি পরিদর্শন করেন। ডি ডি এল জি মহোদয় অত্র ইউনিয়নের চেয়ারম্যান,ইউ পি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ একটি সমোঝোতার স্হান এবং এটি একটি পরিবার। পারিবারিক বন্ধনের মত পরিবেশ তৈরি করে শান্তি শৃঙ্খলা রক্ষা করে জনগনের সেবা করার প্রতিও তিনি জোড় দেন এবং বলেন, ইউনিয়ন পরিষদকে প্রশ্ন বৃদ্ধ না করে সুনামের সহিত ও দক্ষতার সহিত পরিচালনা করবেন এতে করে আপনারা সুনামের সহিত বেঁচে থাকবেন। এসময় উপস্হিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ মহোদয় ও ইউ পি চেয়ারম্যান এ বি এম মিজানুর রহমান খোকন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,শান্তিরাম ইউনিয়ন পরিষদে শান্তির পরিবেশ রক্ষার্থে শান্তি শৃংঙ্খলা রক্ষা করেই পরিষদ পরিচালনা করবেন এবং সমোঝোতার পরিবেশের বিষয়েও তিনি বিশেষ ভাবে বলেন। আরও উপস্হিত ছিলেন শান্তিরামের কৃতি সন্তান প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, শিক্ষক ও সাংবাদিক সাখাওয়াৎ হোসেন মিলন সহ ইউ পি সচিব,গ্রাম পুলিশগন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম