ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ৫ ট্রেন বিলম্বে চরম ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রা: নৌপথে ভিড় বাড়ছে ঘরমুখী মানুষের সাজেকে বজ্রাঘাতে ৩ মাসের শিশু নিহত, বাবা-মাসহ আহত ৬ টানা ৭ দিনের ছুটি শুরু টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সৌদিতে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  12:34 PM

news image

বিভাগীয় শহরগুলোর মধ্যে প্রথমবারের মতো রংপুরে নির্মিত হয়েছে ১০তলা বিশিষ্ট অত্যাধুনিক বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স। আজ রোববার নবনির্মিত এই ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন প্রান্ত থেকে মূল অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় রংপুর বিভাগকে উন্নত ও সমৃদ্ধ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়েই রংপুরবাসী এ ধরনের সুযোগগুলো পাচ্ছেন, সেটা ভুললে চলবে না।’ শীতের প্রকোপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,

‘আমি জানি, এবার শীত পড়েছে। সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন। আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি।’ এ সময় বিত্তশালীদের শীতবস্ত্র বিতরণের জন্য অনুরোধ জানান আওয়ামী লীগ সভাপতি। এর আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানান বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৫ জানুয়ারি আট জেলা নিয়ে দেশের সপ্তম বিভাগ হিসেবে রংপুর বিভাগ গঠন করা হয়। একই বছরের মার্চ মাস থেকে জেলা প্রশাসকের পুরনো ভবনে রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অত্যাধুনিক এই সদর দপ্তর নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত রংপুর বিভাগের উন্নয়নের অংশ। রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম