ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রংপুরে হত্যার রহস্য উদ্ঘাটনসহ চোরাই রিক্সা উদ্ধার করেছে মেট্রোঃ পুলিশ

#

২৫ মার্চ, ২০২৪,  6:14 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ অজ্ঞান কাজে ব্যবহৃত বিপুল পরিমানে ঘুমের ঔষধ ও ভিকটিমের ব্যবহৃত চোরাই ব্যাটারী চালিত রিক্সাটি উদ্ধার করেছে আরপিএমপি'র হাজীরহাট থানা পুলিশ।  আরিপএমিপ রংপুর হাজীরহাট থানাধীন গোপীনাথপুর গ্রামে আজিজুল ইসলাম নামের একজনকে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কতৃক সংগঠিত একটি হত্যা মামলায় গ্রেফতারকৃত ৩ জন আসামীকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসা বদের একপর্যায়ে তারা ছিনতাইকৃত রিক্সার তথ্য ও হত্যাকান্ডের বিভিন্ন বর্ননা দিয়েছে।  রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ও মিডিয়া মুখপাত্র উৎপল কুমার রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ মার্চ রাতে সহকারী পুলিশ কমিশনার পরশুরাম জােন মােঃ আল ইমরান হােসেন এর নেতৃত্বে

হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মােঃ রজব আলী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় তাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ঘুমের ঔষধ সহ ছিনতাই হওয়া ব্যাটারী চালিত রিক্সাটি উদ্ধার করেছে পুলিশ।  এই মামলায় গ্রেফতার হওয়া আসামীরা রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ধনতলা (রবিপাড়া) গ্রামের শ্রী অতুল চন্দ্র রায় ের ছেলে শ্রী নারায়ন চন্দ্র রায় @ নব মুসলিম মিলন মিয়া, রংপুর মহানগর কোতোয়ালী থানাধীন আলমনগর (নিউ আদর্শপাড়া) গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে সোহাগ, রংপুর জেলার সদর কোতয়ালী  থানাধীন ফকিরান (মাঝাপাড়া) গ্রামের  রকিম উদ্দিনের ছেলে আজিজুল হক ও একই থানার অন্তর্ভুক্ত হরিদেবপুর (পানবাজার) এলাকার জমাজ্জল ইসলাম এর ছেলে মোস্তাকিম মিয়া। এই মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসামীরা সংঘবদ্ধ অজ্ঞান পার্টি ও চোরাই অটো চার্জার ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। ইতো মধ্যে আসামীদের ২ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম