ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় আজ ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

রংপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুলাই, ২০২৪,  12:51 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর দু’টি স্থান থেকে পৃথক পৃথক রথযাত্রা বের করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ (ইসকন) এর গৃহস্থ ভক্তদের আয়োজনে বিকেল ৩টায় নগরীর ক্ষত্রিয় সমিতি থেকে একটি রথযাত্রা বের করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ (ইসকন) এর শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এর গৃহস্থ শিষ্যা/শিষ্যা সমূহ অপর রথযাত্রাটি নগরীর পাকপাড়া ঠাকুরবাড়ী আখড়া থেকে বের করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর ও জেলা কমিটির সার্বিক সহযোগিতায় পৃথক দুটি রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাকপাড়াস্থ ঠাকুরবাড়ী আখড়ায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে রথযাত্রার উদ্বোধন করেন।এদিকে নগরীর ক্ষত্রিয় সমিতিতে রথযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সভাপতি শ্রী হারাধন রায় হারা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি রামজীবন কুন্ডু। মঙ্গলপ্রদীপ প্রজ্জলন করেন বাংলাদেশ ব্রাহ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ রংপুর জেলা সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্য। রথযাত্রার সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্রনাথ বর্ম্মন, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি রংপুর জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিজন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু বিমল চন্দ্র রায়। আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ এর শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের গৃহস্থ শিষ্যা/শিষ্যা সমূহ (ইসকন) রংপুরের সভাপতি শ্রীমান জগৎবন্ধু জগদীশ্বর দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত মাদব দাস (প্রদীপ) এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু স্বপন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সহ-সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিকাশ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক বাবু সুব্রত সরকার ও জেলার সদস্য রত্না ঘোষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম