ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রংপুরে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৫,  7:27 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার ১৩ জানুয়ারী  র‌্যাব-১৩'র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন দিঘি (নিয়ামত) বুড়ির হাট টু রংপুর সড়কে অভিযান চালিয়ে অভিনব কায়দায় কাপড়ের তৈরি কটির মধ্য লুকিয়ে ফেন্সিডিল বহনকালে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন উত্তর জাওরানী গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং কুদ্দুস আলীর মেয়ে আছিয়া খাতুন, একই গ্রামের আঃ কুদ্দুস এর স্ত্রী এবং আঃ বারেক এর মেয়ে হামিদা বেগম। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম