ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রংপুরে মেট্রো ডিবি ও ভোক্তা অধিকারের বাজার মনিটরিং ২ প্রতিষ্ঠানকে জরিমানা

#

১৯ মার্চ, ২০২৪,  10:10 PM

news image

আবুল হোসেন বাবলুঃ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ১৭ মার্চ রংপুর মহানগরীর হারাগাছা থানাধীন বাহার কাছনা "নাহার লাচ্চা সেমাই" কারখানায় পুলিশ পরিদর্শক মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ডিবির একটি চৌকস আভিযানিক দলের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বিভাগীয় কার্যালয় এর উপ-পরিচালক আজাহারুল ইসলাম বাজার তদারকি ও মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জারিমানা করেছে। অভিযানকালে অস্থাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন রং ব্যাবহার করে লাচ্ছা সেমাই তৈরী করার অপরাধে নাহার লাচ্চা সেমাই এর সত্বাধিকারী সাইফুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে রংপুর মহানগরীর হারাগাছা থানাধীন সিগারেট কোম্পানী এলাকায় অবস্থিত বৈশাখী মিষ্টি মেলার কারখানায় অভিযান চালিয়ে অস্থাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও মাত্রাতিরিক্ত রং ব্যাবহার করে মিষ্টি তৈরী ও বুরিন্দা তৈরী করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা সহ বিপুল পরিমান রং ও অন্যান্য দ্রব্য ধ্বংস করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার এর নির্দেশনা অনুযায়ী রমজান সমাসব্যাপী নকল ও ভেজাল খাদ্য দ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম