ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রংপুরে বাথরুম থেকে প্রাণিসম্পদ কর্মকর্তার লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২২,  2:22 PM

news image

ছবি : সংগৃহীত
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওয়ালিউর রহমানের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। চাকরির কারণে তিনি তার দফতরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন। অফিস সহায়ক বদিউজ্জামান জানান, সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমের ঝর্ণার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে গিয়ে পুলিশে খবর দেয়। রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম