ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রংপুরে পবিত্র মাহে রমজানে ক্রয়মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করবে পুলিশ

#

২৩ মার্চ, ২০২৪,  6:16 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে ক্রয়মূল্যে গরুর গোস্ত, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার ২২ মার্চ রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সামনে সকাল ৯ টা থেকে  মেট্রোপলিটন পুলিশ সদস্যরা দোকানের পসরা সাজিয়ে ক্রয়মূল্যে গরুর গোস্ত, আলু, পেঁয়াজ, মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি শুরু করেছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল পর্যায় রাখতে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার পিপিএম-বার। পুলিশের এমন উদ্যোগের ফলে জনগণ সন্তুষ্টি প্রকাশ করেন। সাধারণ মানুষের কল্যাণে এই কার্যক্রম রমজান মাসব্যাপী বিভিন্ন থানা এলাকায় অব্যাহত থাকবে বলেও জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম