ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রংপুরে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে কঠোর নজরদারি চলছে র‍্যাবের টহল

#

০১ জানুয়ারি, ২০২৫,  3:20 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে গতরাত থেকে চলছে র‍্যাবের টহল। র‍্যাব-১৩'র পক্ষ থেকে আতশবাজি ফোটানো, ফানুস উৎসব ও উচ্চশব্দে লাউড স্পিকার বাজানো থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ফোটানো, ফানুস উড়ানো, উচ্চশব্দে লাউড স্পিকার বাজানো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, মানুষ এর পাশাপাশি পশু পাখি ও মারা যায়। এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে আতশবাজি ফোটালে জেল এবং জরিমানা দুটোই হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নামানো হচ্ছে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন, দিনে এবং রাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না। আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, সারা বিশ্বে আতশবাজি একটি নির্দিষ্ট স্থানে উদযাপন করা হয়। অথচ বাংলাদেশে যত্রতত্র হয়। সেই কারণেই এবার বন্ধ করা হয়েছে। র‍্যাব-১৩ রংপুর এর অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, পিএসসি, জিডি (পি) বলেন, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে র‍্যাব। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য র‍্যাব-১৩'র আওতাধীন এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম