ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

রংপুরে ট্রাক-আটোরিকশা-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  3:30 AM

news image

রংপুরের তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চার এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন-চারজন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শুকনাল বাসফোর (৫০), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও  বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা (৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দুপর সড়ক ধরে চিকলির দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। অন্যজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।  তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। এছাড়া আহত তিন-চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম