ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রংপুরে কোটি টাকার হেরোইনসহ দুই নারী র‍্যাব-১৩'র হাতে গ্রেফতার

#

আবুল হোসেন বাবলু

১০ সেপ্টেম্বর, ২০২২,  2:53 PM

news image

বে-রসিক র‍্যাবের হাত থেকে কোনভাবেই রেহাই পেল না হেরোইন ব্যবসায়ী ২ নারী। ধরা পড়তেই হলো র‍্যাবের জালে। গোপন তথ্যের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর বিকেলে রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত  শঠিবাড়ীতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায় র‍্যাব।  র‌্যাব-১৩ সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই নারীকে আটক করে র‍্যাব। এ সময় তাদের সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ কেজি ১২০ গ্রাম হেরোইন পাওয়া যায়। র‌্যাব জানায়,

নারীদের তল্লাশি অপেক্ষাকৃত কম হওয়ায় মাদক সংশ্লিষ্টরা এই দুই নারী দিয়ে দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিলো। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।  র‌্যাব-১৩ সিপিএসসি এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতারকৃত নারীদের ১জন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার অন্তর্ভুক্ত উজানপাড়া বাইপাস এলাকার মৃত আমির হোসেনের মেয়ে ও মোঃ ইমদাদুল হকের স্ত্রী গোলচেহেরা বেগম (৩২) এবং অপর জন নীলফামারী জেলার জলঢাকা থানাধীন খুটামারা গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে ও মোঃ মানিক মিয়ার স্ত্রী মোছাঃ রেজিয়া বেগম (৩৬)।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি নারীদ্বয় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। সিপিএসসি, র‌্যাব-১৩ বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম