ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রংপুরে আইজিপির আগমনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

#

০৮ মার্চ, ২০২৫,  5:06 AM

news image

আবুল হোসেন বাবলুঃ  বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ পুলিশ আরপিএমপি রংপুর ও রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত এবং জেলা পুলিশ রংপুরের বাস্তবায়নে পুলিশ লাইন্স মাল্টিপারপাস অডিটোরিয়াম সেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম। রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত কল্যান সভায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীগণ তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। যেমন- হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, পরিবারের জন্য ঔষধের ব্যবস্থা, বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।  আইজিপি তাঁর বক্তব্যে বলেন,জুলাই ২৪ গণ আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের জন্য যিনি কমান্ড দিয়েছেন তিনি এই গণহত্যার জন্য দায়ী। কোন কনস্টেবলকে অভিযুক্ত করা হবে না, যদি নিঃগৃহিত কাজ না করে তাহলে সে বিষয়টা ভিন্ন।  সকলকে ধৈর্য্য ধারণ করে কাজ করতে হবে। আইজিপি তার বক্তব্যে আরো বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ সবসময় কাজ করে চলেছে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে এবং প্রত্যাশিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ফোর্সের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে যেসব সমাধানযোগ্য তা বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন। আর যেসব সমাধান করতে সময় লাগবে সেই সব প্রচেষ্টা চালিয়ে যাবেন। ইফতার মাহফিলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।  উক্ত কল্যান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলার পুলিশ সুপার আবু সায়েম। এছাড়াও সিআইডি, পিবিআই, এটিইউ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এন্টিটেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার, র‍্যাব-১৩'র অধিনায়কসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাগন, রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম