ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

রংপুরের মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২৪,  4:18 PM

news image

জাতির শ্রেষ্ঠ সন্তান রংপুরের সম্মানিত সকল বীর মুক্তিযোদ্ধাগণের সাথে বিশেষ মতবিনিময় করেছেন রংপুরের নবাগত সম্মানিত পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম। শনিবার ১৩ জুলাই সকালে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার আগত বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান, এবং বীর মুক্তিযোদ্ধাগণ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। সভায় বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের বক্তব্যে রংপুর জেলার সর্বস্তরের সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশেষভাবে আহবান জানান। বীর মুক্তিযোদ্ধাগণ থানায় গেলে যেন যথাযথ সম্মান পান এবং কোন প্রকার হয়রানি বা প্রতারণার শিকার না হন এ বিষয়ে দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাগণের ভাতা, প্রণোদনা ও বিভিন্ন সুবিধা প্রদান করেছেন মর্মে তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মেগাপ্রজেক্ট যেমন-

পদ্মাসেতু রেল সংযোগ, পাতাল মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রভৃতি বাস্তবায়নে যে সকল অপশক্তি বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মর্মে মতামত ব্যক্ত করেন। দূর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে তাঁরা একযোগে  কাজ করার আহবান জানিয়ে তাঁরা রংপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় যেকোন কার্যক্রমে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন মর্মে আশ্বাস দেন। এ সময় পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের সব কথা গুরুত্বের সাথে শোনেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারবর্গ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ বীর  শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সাথে বিশেষ মত বিনিময় সভায় আগত সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশিত বিষয়গুলো পূরণের জন্য আশ্বাস দেন। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় রংপুর হবে নিরাপদ ও শান্তির জেলা। শনিবার সকালের দিকে বীর মুক্তিযোদ্ধা (সাবেক ডেপুটি কমান্ডার) মোঃ মতিয়ার রহমান মৃত্যুবরণ করায় পুলিশ সুপার তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।  বিশেষ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, কমান্ডার (সদ্য সাবেক), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ও মহানগর শাখা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সদরুল আলম দুলু, মহানগর ইউনিট কমান্ডার (সদ্য সাবেক), বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ নাসিম উদ্দীনসহ  রংপুর জেলার বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ। এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ নজরুল ইসলাম সহ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পদ মর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম