ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

রংপুরের পীরগঞ্জে বসুন্ধরা ব্রান্ডেের ভূষি তৈরী গোডাউনে বিএসটিআই'র অভিযান

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২৪,  12:13 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা হাটে অবৈধভাবে বসুন্ধরা ব্রান্ডের গমের ভূষি উৎপাদন করছে একটি প্রতারক চক্র এই মর্মে অনলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করা হয়েছে। মঙ্গলবার ৫ মে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে রংপুর জেলার চতরা হাট এলাকায় এই সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে জেলা প্রশাসকের আদেশের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় সার্ভিল্যান্স অভিযানটি পরিচালিত হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, চতরা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউর রহমান মন্ডল চতরা হাটে আলহাজ্ব কুদ্দুস ভিলারের ভবনের  নীচতলার ১টি গোডাউনসহ আশেপাশের আরও ২টি গোডাউনে দিন-রাত চাউলের কুড়ার সাথে ময়দা মিশিয়ে বসুন্ধরা কোম্পানী নামক বস্তায় প্যাকেটজাত করে চরতাহাটে তার পিতার প্রতিষ্ঠান মেসার্স তুন-তিশা ট্রেডার্স এর মাধ্যমে বাজারজাত করে আসছে।

অভিযানকালে উৎপাদনস্থল, সংরক্ষণস্থল এবং বিক্রয়স্থল তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। আশেপাশের লোকজন জানায়, গত ৩/৪ দিন যাবৎ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম বন্ধ আছে। প্রতিষ্ঠানটির ব্যাপারে প্রকাশ্যে কেউ কথা বলতে রাজী হয় নাই। তবে পরিচয় গোপন রাখার শর্তে বেশ কিছু দোকানদার জানান, প্রায় বছর খানেক ধরে কলেজ প্রভাষক জিয়া বসুন্ধরা ব্রান্ডের নকল গমের ভূষি উৎপাদন ও বাজারজাত করে আসছে।  বিএসটিআই'র বিভাগীয় কার্যালয় রংপুর এর উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় দোকানদারদের তথ্যের ভিত্তিতে জিয়ার উৎপাদিত ভূষি যে সকল দোকানের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে সেসকল প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ করে সার্ভিল্যান্স অভিযানকালে তথ্যের সত্যতা পাওয়া যায়। এ সময় তার ডিলারদের নিকট হতে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করে নিয়মিত মামলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ভূষি উৎপাদনস্থল তালাবদ্ধ হলেও কাঁচিগেটের ফাক দিয়ে শতাধিক বস্তা ভূষি সংরক্ষিত অবস্থায় দেখা যায়।  অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ আহসান হাবিব, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম