ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ র‌্যাব-১৩'র হাতে গ্রেফতার ১

#

আবুল হোসেন বাবলু

২২ ফেব্রুয়ারি, ২০২২,  12:18 PM

news image

সোমবার ২১ ফেব্রুয়ারী র‌্যাব-১৩, রংপুর  ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন তুলারামপুর গ্রামের শানেরহাট বাজার টু পীরগঞ্জ গামী সড়কে একজন মাদক চোরাকারবারি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রংপুর জেলার বাসিন্দা মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ মিয়া (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ অভিযানে তার কাছ থেকে ৫৯২ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম