ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রংপুরেরও খালেদা জিয়ার জন্য মঞ্চে খালি চেয়ার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  12:39 PM

news image

রংপুরের গণসমাবেশের মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গত রাত থেকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রংপুর নগরীর বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়। এদিকে রংপুরে সমাবেশে যোগ দিতে গতকাল রাতেই রংপুর পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারাও সমাবেশস্থলে পৌঁছেছেন। সকাল থেকে বিএনপি নেতারা সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে তারা এ স্লোগান দিচ্ছেন। সমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকার গণপরিবহণ বন্ধ করে দিয়ে জনগণের বাঁধ ভাঙা জোয়ার আটকে দিতে পারেনি।’রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সরকার আমাদের স্বাভাবিকভাবে সমাবেশ সফল করতে দিবে না। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়েছি। গত রাতেই রংপুর শহর লোকে লোকারণ্য হয়ে গেছে।’ গত ২৬শে সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ১০ বিভাগে গণসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৮ অক্টোবর চট্টগ্রাম প্রথম কর্মসূচি পালন করে। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে। সর্বশেষ ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে বিএনপি। আজ রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে বিএনপির তৃতীয় ধাপের কর্মসূচি শেষ হবে। এরপর নতুন কর্মসূচি আসবে বলে জানান বিএনপি নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম