ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২৫,  9:10 PM

news image

কারাগারে মারা গেছেন যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জল বিশ্বাস (হাজতি নম্বর-২৮২৪)। বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জল ও আরও তিনজনকে আটক করা হয়। উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতা। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উজ্জল বিশ্বাসকে আদালত থেকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, উজ্জ্বল বিশ্বাসের শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম