ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ৫ ট্রেন বিলম্বে চরম ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২১,  3:20 PM

news image

নোয়াখালীর সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিরিন আক্তার (২০) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ইদ্রিস হাওলাদার বাড়ির মো. সেলিমের মেয়ে। বুধবার গভীর রাতে নোয়াখালী পৌরসভার ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার ইঞ্জিনিয়ারের বাড়িতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন থেকে শ্বশুর-শাশুড়ি ও ভাসুর তাকে নির্যাতন করে আসছে। বৃহস্পতিবার সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর-শাশুড়ি, ভাসুর মারধর করে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ বুধবার রাতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, এ ঘটনায় আইগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম