ঢাকা ২০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন করবে ইসি, আশা বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  12:48 PM

news image

নির্বাচন কমিশনের ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির। আজ সোমবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।  বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সবসময় স্মরণ করতে হয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ি অভিহিত হওয়া দেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন। এজন্য আমরা তাকে প্রতি বছর স্মরণ করি এবং তার দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাই।’তিনি বলেন, ‘ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করবে।’ বিএনপির অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘মনোনয়ন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’ তিনি বলেন, ‘আমাদের যে সমস্যা আমরা মনে করেছি সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম