ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যে রেকর্ডে সবার ওপরে এখন মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪,  4:59 PM

news image

বাংলাদেশে বাস্তবতায় কোনো অর্জনে সাকিব আল হাসানকে পেছনে ফেলতে পারা মানে দারুণ কিছু। মুশফিকুর রহিম তেমন কিছুই করলেন। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ম্যাচ-সেরা হওয়ার রেকর্ড এখন মুশফিকের। রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ হয়ে এই তালিকায় সবার ওপরে ওঠেন মুশফিক। সাদা পোশাকে ম্যাচ সেরা হলেন তিনি সপ্তমবার। ম্যাচ যদিও অনেক বেশি খেলেছেন তিনি। ৮৯ ম্যাচ খেলেছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব ছয়বার ম্যাচ সেরা হয়েছেন ৬৮ টেস্টে। ৬২ টেস্টে চারবার সেরা হয়েছেন মুমিনুল হক, তিনবার করে মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। দেশের বাইরে সবচেয়ে বেশিবার সেরা হওয়ার ক্ষেত্রেও এখন এককভাবে শীর্ষে মুশফিক। তৃতীয়বার ম্যাচ-সেরা হলেন তিনি বিদেশের টেস্টে। তামিম ইকবাল হয়েছেন দুইবার, একবার করে সাকিব, আশরাফুল ইবাদত হোসেন চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মাহমুদউল্লাহ। তিন সংস্করণ মিলিয়ে সেরায় অবশ্য সাকিবের ধারেকাছে নেই কেউ। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫ বার সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তামিম সেরা হয়েছেন ২২ বার, মুশফিক ২১ বার, মাশরাফি বিন মুর্তজা ১২ বার। টেস্টে ২৩ বার ম্যান অব দা ম্যাচ হওয়ার বিশ্বরেকর্ড কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের, আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি সাচিন টেন্ডুলকারের (৭৬ বার)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম